পশ্চিম তীরে ২ ইসরাইলি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i66551-পশ্চিম_তীরে_২_ইসরাইলি_নিহত
দখলীকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনির গুলিতে আজ (বৃহস্পতিবার) দুই ইসরাইলি নিহত হয়েছে। একই এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্যসহ তিন ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে দুই ইসরাইলি নিহত হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৪:৪৫ Asia/Dhaka
  • ২ ইসরাইলি নিহত হওয়ার পর পশ্চিম তীরে বাড়তি সেনা মোতায়েন
    ২ ইসরাইলি নিহত হওয়ার পর পশ্চিম তীরে বাড়তি সেনা মোতায়েন

দখলীকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনির গুলিতে আজ (বৃহস্পতিবার) দুই ইসরাইলি নিহত হয়েছে। একই এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্যসহ তিন ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে দুই ইসরাইলি নিহত হলো।

ইসরাইলি সেনাবাহিনী তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, “বায়তুল মুকাদ্দাস শহরের উত্তরে আসাফ জংশনের কাছে একটি বাস স্টপেজে এক ফিলিস্তিনি দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেছে। হামলায় দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।”

হামাস যোদ্ধা

গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ হামলার দায় স্বীকার করেছে। সেখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাকর এবং পশ্চিম তীর ও রামাল্লাহ শহরে বাড়তি সেনা পাঠিয়েছে ইসরাইল।

এদিকে, আজ পুরনো বায়তুল মুকাদ্দাসে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে। ওই ফিলিস্তিনি ছুরি দিয়ে ইসরাইলি সেনাদের হত্যার চেষ্টা করেছে বলে দাবি করে ইহুদিবাদী সেনারা। এছাড়া, ইহুদিবাদীদের হামলায় পশ্চিম তীরে আরো দুই ফিলিস্তিনি শহীদ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩