সিরিয়ায় আরও ২ ঘাঁটি নির্মাণ করল মার্কিন বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i66579-সিরিয়ায়_আরও_২_ঘাঁটি_নির্মাণ_করল_মার্কিন_বাহিনী
সিরিয়ার রাকা প্রদেশে দু'টি নয়া সামরিক ঘাঁটি নির্মাণ করেছে আমেরিকা। সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশের তেল আবিয শহরের অদূরে ওই দুই ঘাঁটি নির্মাণ করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৬:২২ Asia/Dhaka
  • সিরিয়ায় আরও ২ ঘাঁটি নির্মাণ করল মার্কিন বাহিনী

সিরিয়ার রাকা প্রদেশে দু'টি নয়া সামরিক ঘাঁটি নির্মাণ করেছে আমেরিকা। সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশের তেল আবিয শহরের অদূরে ওই দুই ঘাঁটি নির্মাণ করা হয়েছে।

এ নিয়ে সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ঘাঁটির সংখ্যা ২১ এ দাঁড়ালো। গত ১৭ দিনে সেখানে তিনটি ঘাঁটি নির্মাণ করেছে মার্কিন বাহিনী।

এর আগে গত ২৭ নভেম্বর সিরিয়ার তুর্কি সীমান্তের অদূরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়। ঘাঁটি নির্মাণের পরপরই তাড়াহুড়ো করে সেখানে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়।

তুর্কি বাহিনী সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে ঠিক তখনি মার্কিন ঘাঁটি নির্মাণের খবর এলো।

সাম্রাজ্যবাদী আমেরিকা সিরিয়ার সরকারের কোনো অনুমতি না নিয়েই সেদেশে সেনা মোতায়েন করেছে এবং সেখানে নিয়মিত মানুষ হত্যা করছে। দায়েশ বা আইএস দমনের কথা বলে সেদেশে ঢুকলেও কার্যত সেদেশে তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন