ইসরাইলের ১০ লাখের বেশি শিশু কঠোর দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছে
ইহুদিবাদী ইসরাইলের প্রায় ১০ লাখের বেশি শিশু কঠোর দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছে। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের ৩৫. ৬ শতাংশ শিশু এভাবে জীবন কাটতে বাধ্য হচ্ছে বলে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একটি এনজিও লেটারের প্রকাশিত তথ্যে উঠে এসেছে।
এ ছাড়া, ইসরাইলের ১৩ লাখ পূর্ণ বয়সী মানুষও দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে। এতে আরও বলা হয়েছে, এই এনজিওর সমর্থন পাচ্ছে এরকম পরিবারগুলোর প্রতি চার জনের মধ্যে একজন শিশু টিফিন না নিয়েই স্কুলে যায়। এ ছাড়া, তিন জনের মধ্যে একজন একবেলা খাওয়া বর্জন করতে বাধ্য হয়।
এ এনজিও'র খাদ্য সহায়তার তালিকায় থাকা শিশুদের ছয় শতাংশ ভিক্ষা করতে বাধ্য হয়। এ ছাড়া, অপর ছয় শতাংশ আবর্জনা হাতড়িয়ে পরিত্যক্ত খাদ্য সংগ্রহে করে। এ ছাড়া, ৫.৪ শতাংশ খাবার-দাবার চুরি করে ক্ষুধা মেটায়।
সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী ইসরাইলের বিদ্যুৎ, পানি, গ্যাস, খাদ্য, বিমা এবং কর ব্যাপক ভাবে বেড়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬