৮০০ ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিয়েছে বাহরাইন সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i66977-৮০০_ব্যক্তির_নাগরিকত্ব_কেড়ে_নিয়েছে_বাহরাইন_সরকার
বাহরাইনের আলে-খলিফা সরকার দেশটির ৮০০’র বেশি ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিয়েছে। গত ছয় বছরে এই বর্বরতা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সালাম’।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৯:১৫ Asia/Dhaka
  • বাহরাইনে সরকার-বিরোধী আন্দোলন
    বাহরাইনে সরকার-বিরোধী আন্দোলন

বাহরাইনের আলে-খলিফা সরকার দেশটির ৮০০’র বেশি ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিয়েছে। গত ছয় বছরে এই বর্বরতা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সালাম’।

সংস্থার পক্ষ থেকে তৈরি করা প্রতিবেদনটি তুলে ধরেছে বাহরাইনের আরবি ভাষার ওয়েবসাইট ‘মিরর’। প্রতিবেদনে বলা হয়েছে- ২০১২ সালের পর থেকে এ পর্যন্ত ৮০৪ ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। ২০১১ সালে বাহরাইনে গণআন্দোলন শুরুর পর থেকে নাগরিকত্ব কেড়ে নেয়ার ঘটনা ঘটতে থাকে। এর মধ্যে ২০১৮ সালে ২৯৮ জন, ২০১৭ সালে ১৫৬ জন, ২০১৬ সালে ৯০ জন, ২০১৫ সালে ২০৮ জন, ২০১৪ সালে ২১ জন এবং ২০১২ সালে ৩১ জনের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিচার বিভাগের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো অত্যন্ত বিতর্কিত কাজ করেছে বাহরাইন সরকার। সর্বশেষ গত বৃহস্পতিবার বাহরাইনের সুপ্রিম কোর্ট দেশটির ২৫ ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিয়েছে।#   

পার্সটুডে/এসআইবি/৩০