কী লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?
https://parstoday.ir/bn/news/west_asia-i67282-কী_লক্ষ্য_নিয়ে_মধ্যপ্রাচ্যে_ঘুরে_বেড়াচ্ছেন_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন। এসব সফরে প্রকাশ্যে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও ভেতরে ভেতরে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য সহযোগিতা চাইছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ১২, ২০১৯ ১৭:৩০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন। এসব সফরে প্রকাশ্যে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও ভেতরে ভেতরে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য সহযোগিতা চাইছেন।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি মিশর থেকে বাহরাইনে গেছেন। এর আগে তিনি জর্দান, ইরাক ও কুর্দি অধ্যুষিত ইরোকের আরদাবিল সফর করেছেন। এসব দেশ সফরের সময় তিনি বলেছেন, আঞ্চলিক ও পরস্পরিক লক্ষ্য অর্জন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংরক্ষণ এবং ইরানি আগ্রাসন ঠেকানোর জন্য পারস্য উপসাগরীয় অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ।

বাহরাইন সফরে সস্ত্রীক মাইক পম্পেও

বাহরাইন সফরের সময় মার্কিন পররষ্ট্রমন্ত্রী স্বাগতিক দেশের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা, যুবরাজ সালমান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার সঙ্গে বৈঠক করেন। বাহরাইনে রয়েছে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং সেখানে মোতায়েন রয়েছে প্রায় আট হাজার সেনা। দেশটি সৌদি আরবের খুবই ঘনিষ্ঠ মিত্র এবং রিয়াদ যে ইরান-বিরোধী শত্রুতামূলক নীতি অনুসরণ করে বাহরাইনও তার অংশীদার।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পম্পেও

মার্কিন পররা্ট্রমন্ত্রী এমন সময় মধ্যপ্রাচ্যের এসব দেশ সফর করছেন যখন সিরিয়া থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে ইসরাইল খানিকটা শঙ্কিত। ধারণা করা হচ্ছে- মাইক পম্পেও মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ইসরাইলকে রক্ষার বিষয়ে যেমন প্রতিশ্রুতি চাইছেন তেমনি সিরিয়ার সঙ্গে যেসব দেশ কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছে তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করছেন। এ সফরে তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং সৌদি আরব সফর করবেন। জানা গেছে- এ সফরে তিনি ন্যাটো স্টাইলে একটি আরব জোট গড়ে তোলার কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।#

পার্সটুডে/এসআইবি/১২