‘আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে সমর্থন করে ইরাক’
https://parstoday.ir/bn/news/west_asia-i67348-আরব_লীগে_সিরিয়ার_প্রত্যাবর্তনকে_সমর্থন_করে_ইরাক’
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, আরব লীগে সিরিয়ার ফিরে আসাকে বাগদাদ সরকার সমর্থন করে। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াই করার পর যখন দামেস্ক সরকারের আরব লীগে ফিরে আসার বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনা চলছে তখন তিনি একথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৯ ২০:৩৪ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, আরব লীগে সিরিয়ার ফিরে আসাকে বাগদাদ সরকার সমর্থন করে। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াই করার পর যখন দামেস্ক সরকারের আরব লীগে ফিরে আসার বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনা চলছে তখন তিনি একথা বললেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে রাজধানী বাগদাদে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।

তিনি বলেন, “সিরিয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার উপায় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিরিয়া সরকারের প্রতি সমর্থন দিয়েছি। পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিও আমরা সমর্থন জানিয়েছি। এ বৈঠকেই আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফেরত পাওয়ার বিষয়টিও আমরা আলোচনা করেছি।”

২০১১ সালের নভেম্বর মাসে সিরিয়ার বিরোধীদের ওপর দমন-পীড়নের কথিত অভিযোগ এনে আরব লীগ থেকে দামেস্কের সদস্যপদ স্থগিত করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৫