সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্লেষণ: উদ্বিগ্ন ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i67649-সাইয়্যেদ_হাসান_নাসরুল্লাহর_মধ্যপ্রাচ্য_পরিস্থিতি_বিশ্লেষণ_উদ্বিগ্ন_ইসরাইল
হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে হামলা করে তাহলে চরম অনুতপ্ত হবে। আল-মায়িাদিন নিউজ চ্যানেলকে গতরাতে তিনি বলেন,হামলার জন্য কী পরিমাণ মূল্য দিতে হবে তা ইসরাইলের কল্পনারও অতীত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ১৫:০৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে হামলা করে তাহলে চরম অনুতপ্ত হবে। আল-মায়িাদিন নিউজ চ্যানেলকে গতরাতে তিনি বলেন,হামলার জন্য কী পরিমাণ মূল্য দিতে হবে তা ইসরাইলের কল্পনারও অতীত।

সম্ভাব্য যুদ্ধের জন্য সঠিক ও নির্ভুল হামলা করতে সক্ষম পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রের মজুদ হিজবুল্লাহর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ইসরাইল যদি কোনোরকম আগ্রাসন চালায় কিংবা সিরিয়া বা লেবাননে হিজবুল্লাহর কোনো নেতাকর্মীকে হত্যা করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সিরিয়ায় হিজবুল্লাহর বিজয়ের কথা উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইল সিরিয়ায় চরমভাবে পরাজিত হয়েছে।

ফিলিস্তিন সংক্রান্ত আমেরিকার 'শতাব্দি চুক্তি' সম্পর্কে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ফিলিস্তিনের কোনো সংগঠনই ওই চুক্তি মেনে নেবে না,ওই চুক্তি ব্যর্থ।

তাঁর দূরদর্শী এবং নিখুঁত বিশ্লেষণ বরাবরের মতোই আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে তাঁর কথা ইসরাইলিরা তাদের কর্মকর্তার বক্তব্যের চেয়েও বেশি বিশ্বাস করে। সাইয়্যেদ নাসরুল্লাহ তাঁর বক্তব্যের একাংশে তাই ইসরাইলিদের সম্বোধন করে এ অঞ্চলে তাদের সহিংসতাকামী পদক্ষেপের পরিণতির কথা তুলে ধরেন। ওই বক্তব্যের ফলে ইসরাইলি কর্মকর্তাদের মাঝে ভয়াবহ উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

এ অঞ্চলে ইসরাইলের ভয়াবহ সামরিক পরাজয়ের পর তারা এখন হিজবুল্লাহর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ ও গুজব ছড়ানোর চেষ্টা করছে। হিজবুল্লাহ মহাসচিবের স্বাস্থ্য নিয়েও তারা গুজব ছড়িয়েছিল। হিজবুল্লাহর মনোবল দুর্বল করাই তাদের টার্গেট। কিন্তু সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সচেতন সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে উল্টো ফল হয়েছে। ইসরাইলিরাই এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। হিজবুল্লাহ সাফল্যের সঙ্গে ইসরাইলি ও তাকফিরি সন্ত্রাসীদের দমন করতে সক্ষম হয়েছে। নতুন মধ্যপ্রাচ্য এবং শতাব্দি চুক্তি'র মতো মার্কিন পরিকল্পনাগুলিও ব্যর্থ করে দিয়েছে। এসব কারণেই আমেরিকা এবং তাদের মিত্ররা প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

প্রতিরোধ শক্তিকে কোনঠাসা করার লক্ষ্যে আমেরিকা ও ইসরাইলের শত প্রচেষ্টা সত্ত্বেও ফিলিস্তি, লেবানন, ইসরাইল, ইরাক, সিরিয়া, ইয়েমেনসহ এ অঞ্চলের জনগণ তাদের নিজ নিজ দেশের স্বার্থের প্রশ্নে  আপোষহীন। এই সত্য ও বাস্তবতার ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন