বাহরাইনের বিরোধী নেতার যাবজ্জীবন: ইইউ’র নিন্দা
https://parstoday.ir/bn/news/west_asia-i67703-বাহরাইনের_বিরোধী_নেতার_যাবজ্জীবন_ইইউ’র_নিন্দা
বাহরাইনের বিরোধী জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল (সোমবার) বাহরাইনের সুপ্রিমকোর্ট রায় বহাল রাখার আদেশ দেয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ১৫:৩৪ Asia/Dhaka
  • শেখ আলী সালমান
    শেখ আলী সালমান

বাহরাইনের বিরোধী জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল (সোমবার) বাহরাইনের সুপ্রিমকোর্ট রায় বহাল রাখার আদেশ দেয়।

শেখ সালমান হচ্ছেন বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাকের মহাসচিব। এ জোটকে দেশটির সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। কাতারের পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য গত নভেম্বর মাসে শেখ সালমান ও জোটের অন্য দুই নেতা শেখ হাসান সুলতান ও আলী আল-আসওয়াদকে যাজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের আদালত। রায়ের বিরুদ্ধে তারা আপিল করলে গতকাল সেই রায় বহাল রাখার আদেশ দেয় সুপ্রিমকোর্ট।

ব্রাসেলসে ইউরোপয় ইউনিয়নের সদর দপ্তর

এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেন, “চূড়ান্ত রায়ের মাঝদিয়ে আবারো বিরোধী-কণ্ঠ স্তব্ধ করার ব্যবস্থা নেয়া হলো যা রাজতান্ত্রিক বাহরাইনে সব দলের অংশগ্রহণে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করবে।” এছাড়া, বাহরাইনে বিরোধেীদের জন্য দিন দিন রাজনৈতিক পরিসর ছোট হয়ে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। মানবাধিকার সংস্থাগুলো বলে আসছে, বিরোধীদের জন্য স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাহরাইন সরকার।#

পার্সটুডে/এসআইবি/২৯