ওআইসি সম্মেলন সমাপ্ত; পড়ে শুনানো হয়নি বিবৃতি
https://parstoday.ir/bn/news/west_asia-i6964-ওআইসি_সম্মেলন_সমাপ্ত_পড়ে_শুনানো_হয়নি_বিবৃতি
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) একটি বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে শেষ হয়েছে। তবে সংগঠনটির কোনো কোনো সদস্য দেশের বিরোধিতার কারণে বিবৃতিটি পড়ে শুনানো হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০১৬ ১৭:৪৪ Asia/Dhaka
  • ওআইসি সম্মেলন সমাপ্ত; পড়ে শুনানো হয়নি বিবৃতি

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) একটি বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে শেষ হয়েছে। তবে সংগঠনটির কোনো কোনো সদস্য দেশের বিরোধিতার কারণে বিবৃতিটি পড়ে শুনানো হয়নি।

সমাপনী অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। তিনি বলেছেন, ওআইসি ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দেবে। তিনি দাবি করেন, এবারের সম্মেলন উন্নয়ন, শান্তি ও ন্যায়ের ব্যাপারে মুসলমানদেরকে আশাবাদী করে তুলেছে। ওআইসি জুলুমের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ সম্মেলনের মাধ্যমে ওআইসি'র সভাপতির দায়িত্ব তিন বছরের জন্য তুরস্কের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মেয়াদে মিশর ছিল এ সংস্থার সভাপতি। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ওআইসি সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।#

সোহেল আহম্মেদ/১৫