সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান-রাশিয়া-তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i69867-সিরিয়ায়_সন্ত্রাসবাদ_বিরোধী_যুদ্ধ_অব্যাহত_রাখতে_প্রতিশ্রুতিবদ্ধ_ইরান_রাশিয়া_তুরস্ক
ইরান, রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে পরিষ্কার ভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই দেশ তিনটি সিরিয়ায় বিরাজমান যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৭ Asia/Dhaka
  • গত বছরের ৭ সেপ্টেম্বরে তেহরানে আয়োজিত সিরিয়া বিষয়ক শীর্ষ সম্মলনে তোলা তিন নেতার ছবি
    গত বছরের ৭ সেপ্টেম্বরে তেহরানে আয়োজিত সিরিয়া বিষয়ক শীর্ষ সম্মলনে তোলা তিন নেতার ছবি

ইরান, রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে পরিষ্কার ভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই দেশ তিনটি সিরিয়ায় বিরাজমান যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে।

তিন দেশের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেনতিয়েভ।  সিরিয়া নিয়ে কাজাখস্তানের রাজধানী আস্তানায় ১২তম আলোচনার প্রথম দিন শেষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

তিনি আরও জানান, সিরিয়ার পরিস্থিতি বিশেষ করে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর নিয়েও আলোচনা হয়েছে। সন্ত্রাসী সংস্থা জাবহাত আন-নুসরা ইদলিবের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। 

আল-কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠী জাবহাত আন-নুসরা গোষ্ঠীর সঙ্গে কোনও যুদ্ধবিরতি হবে না উল্লেখ করে ল্যাভরেন্তিয়েভ আরও বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে সাধারণ নাগরিকদের যেন যথাসাধ্য কম ক্ষয়ক্ষতি হয় সে বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬