ইরান-আমেরিকা উত্তেজনা তুঙ্গে: ভয়ে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i70354-ইরান_আমেরিকা_উত্তেজনা_তুঙ্গে_ভয়ে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ সতর্ক করে বলেছেন, আমেরিকার সঙ্গে ইরানের উত্তেজনা আরো বাড়লে তেল আবিবের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৩, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ
    ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ

ইহুদিবাদী ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ সতর্ক করে বলেছেন, আমেরিকার সঙ্গে ইরানের উত্তেজনা আরো বাড়লে তেল আবিবের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

সম্প্রতি আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী একটি যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করছে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করে ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা করছে।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

এ সম্পর্কে ইসরাইলের জ্বালানিমন্ত্রী বলেন, “পারস্য উপসাগরের পরিস্থিতি তেঁতে উঠছে। আমি কোনো কিছুরই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ইরান সম্ভবত ইসরাইলের দিকে রকেট ছুঁড়তে পারে।” ইসরাইলের ওয়াইনেট নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

স্টেইনিৎজ আরো বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার অচলাবস্থার অবনতি হলে তেহরানের মিত্র হিজবুল্লাহ ও ইসলামি জিহাদ আন্দোলন তাদের রকেট দিয়ে ইসরাইলে হামলা করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৩