বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা: সতর্কতায় মার্কিন ঘাঁটিগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i70531-বাগদাদের_গ্রিন_জোনে_রকেট_হামলা_সতর্কতায়_মার্কিন_ঘাঁটিগুলো
ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। বাগদাদস্থ বেশিরভাগ বিদেশি মিশনের দপ্তর গ্রিন জোনে অবস্থিত। ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেটটি আঘাত হানার ফলে ভয়াবহ শব্দ হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৯ ০১:৪৭ Asia/Dhaka
  • বাগদাদের গ্রিন জোনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা (ফাইল ছবি)
    বাগদাদের গ্রিন জোনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা (ফাইল ছবি)

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। বাগদাদস্থ বেশিরভাগ বিদেশি মিশনের দপ্তর গ্রিন জোনে অবস্থিত। ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেটটি আঘাত হানার ফলে ভয়াবহ শব্দ হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর বাগদাদের কেন্দ্রস্থলে সাইরেন বেজে ওঠে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাগদাদের গ্রিন জোনে কাতিউশা রকেট নিক্ষেপ করার দায়িত্ব গ্রহণ করেনি।

তবে রকেটটি মার্কিন দূতাবাসের কাছাকাছি পড়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।

রোববার রাতে রকেট হামলার পর মুহূর্তের ছবি

বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বলয়ের প্রাতিষ্ঠানিক আবাসিক এলাকা হচ্ছে গ্রিন জোন। বাগদাদের কেন্দ্রে অবস্থিত এই এলাকায় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর অফিস, প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ কর্মকর্তাদের বাড়ি, দূতাবাস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কে যখন উত্তেজনা বাড়ছে, তখন দুই দেশের দাবি, তারা কোনো যুদ্ধ জড়াতে চাচ্ছে না।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।