‘ইরান-আমেরিকা উত্তেজনা নিরসনের চেষ্টা করছে কাতার’
https://parstoday.ir/bn/news/west_asia-i70583-ইরান_আমেরিকা_উত্তেজনা_নিরসনের_চেষ্টা_করছে_কাতার’
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের চেষ্টা করছে কাতার। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখি গতকাল (সোমবার) সাংবাদিকদের একথা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৯ ১৫:২৪ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখি
    কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের চেষ্টা করছে কাতার। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখি গতকাল (সোমবার) সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, কাতার কোনো যুদ্ধ চায় না এবং মধ্যপ্রাচ্যে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হোক তাও চায় না। কাতার সবসময় শান্তি প্রক্রিয়া রক্ষা করে চলার পক্ষে রয়েছে।

সৌদি আরব ও অন্য কয়েকটি আরব দেশ কাতারের ওপর ২০১৭ সালের জুন মাসে সর্বাত্মক অবরোধ আরোপের পর ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছে কাতার। অন্যদিকে, কাতার হচ্ছে আমেরিকার প্রথাগত মিত্র এবং কাতারে রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

গত বছরের ৮ মে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে টানাপড়েন শুরু হয়। চলতি বছর ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টির জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং যুদ্ধজাহাজ পাঠানোর পর দু দেশের মধ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় কাতার দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছে বলে জানালেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/২১