বাহরাইন সম্মেলনে যোগ দেবে না ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i71166-বাহরাইন_সম্মেলনে_যোগ_দেবে_না_ইরাক
ইরাকও বাহরাইন সম্মেলনে অংশ নেবে না। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ তুর্কি বার্তা সংস্থা আনাদুলুকে বলেছেন, তার দেশ এই সম্মেলনের ব্যাপারে আগ্রহী নয় এবং এই সম্মেলনে বাগদাদ অংশ নেবে না। ইরাক ফিলিস্তিন ইস্যুতে এবং ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে তার নীতি-অবস্থানে অটল রয়েছে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৯ ০৯:১২ Asia/Dhaka
  • ইরাকি মুখপাত্র
    ইরাকি মুখপাত্র

ইরাকও বাহরাইন সম্মেলনে অংশ নেবে না। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ তুর্কি বার্তা সংস্থা আনাদুলুকে বলেছেন, তার দেশ এই সম্মেলনের ব্যাপারে আগ্রহী নয় এবং এই সম্মেলনে বাগদাদ অংশ নেবে না। ইরাক ফিলিস্তিন ইস্যুতে এবং ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে তার নীতি-অবস্থানে অটল রয়েছে বলে তিনি জানান।

লেবানন ওই সম্মেলনে অংশ নেবে না বলে ঘোষণা দেয়ার পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ইরাকের পক্ষ থেকে ঘোষণা এলো।

মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি চুক্তির খসড়া তৈরি করেছেন তার অংশবিশেষ এ  সম্মেলনে উন্মোচন করা হবে। তবে এ সম্মেলনে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ কিংবা হামাসসহ কোনো রাজনৈতিক সংগঠন যোগ দেবে না বলে ঘোষণা করেছে। 

হোয়াইট হাউজ জানিয়েছে, বাহরাইন সম্মেলনে জর্দান, মিশর ও মরক্কো প্রতিনিধি পাঠাবে। এরপর লেবানন ও ইরাক তাদের অবস্থান নতুন করে পরিষ্কার করেছে। এর আগে সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত ও কাতার সম্মেলনে যোগ দেবে বলে জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩