অপরাধ স্বীকার করল নেতানিয়াহুর স্ত্রী; ১৫ হাজার ডলার জরিমানা
https://parstoday.ir/bn/news/west_asia-i71253-অপরাধ_স্বীকার_করল_নেতানিয়াহুর_স্ত্রী_১৫_হাজার_ডলার_জরিমানা
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার ও প্রতারণার কথা স্বীকার করে নিয়েছেন। জেরুজালেমের আদালত আজ (রোববার) এ অপরাধে তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৯ ১৩:৫০ Asia/Dhaka
  • সারা নেতানিয়াহু
    সারা নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার ও প্রতারণার কথা স্বীকার করে নিয়েছেন। জেরুজালেমের আদালত আজ (রোববার) এ অপরাধে তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে।

সারা নেতানিয়াহু ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে খাবার কেনা বাবদ এক লাখ ডলার রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করেছেন।

তদন্ত কর্মকর্তারা বলেছেন, সারা নেতানিয়াহু জেনেশুনেই আইন অমান্য করেছেন এবং অপরাধ করার সময় তিনি জানতেন এটা অপরাধ।

এর আগে সারা নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছিলেন, এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুও দাবি করেছিলেন, তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্ভট ও ভিত্তিহীন।

নেতানিয়াহু

এতদিন অভিযোগ অস্বীকার করার পর এখন কেন তা স্বীকার করলেন সে ব্যাখ্যা দেন নি সারা নেতানিয়াহু। আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধেও কয়েকটি মামলা চলছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, গুরুতর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।