আমিরাত থেকে আকাশে উড়েছিল আরকিউ-৪ গ্লোবাল হক : স্বীকার করলেন মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i71573-আমিরাত_থেকে_আকাশে_উড়েছিল_আরকিউ_৪_গ্লোবাল_হক_স্বীকার_করলেন_মন্ত্রী
সংযুক্ত আরব আমিরাত বা ইউএই স্বীকার করেছে যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে বিধ্বস্ত মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪ গ্নোবাল হকটি সে দেশ থেকে আকাশে উড়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৯ ১৩:২৮ Asia/Dhaka
  • আমিরাত থেকে আকাশে উড়েছিল আরকিউ-৪ গ্লোবাল হক : স্বীকার করলেন মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত বা ইউএই স্বীকার করেছে যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে বিধ্বস্ত মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪ গ্নোবাল হকটি সে দেশ থেকে আকাশে উড়েছিল।

আমিরাতের একটি সামরিক ঘাঁটি থেকে এটি আকাশে উড়েছিল বলে স্বীকার করেন দেশটির পররাষ্ট্র বিষয়ক প্রতিরক্ষামন্ত্রী আনোয়ার গারগাশ। রোম সফরকালে ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি।

 আরকিউ-৪ গ্নোবাল হক

ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর চলতি মাসের ২০ তারিখে একে ভূপাতিত করে আইআরজিসি। চালকহীন বিমানটি আমিরাত থেকে আকাশে উড়েছিল বলে এর আগে জানিয়েছিল আইআরজিসি। গত দেড় যুগের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের আকাশে এ বিশালাকায় ড্রোন গোয়েন্দা তৎপরতা চালালেও এবারই প্রথম এটি ভূপাতিত হলো।#

পার্সটুডে/মূসা রেজা/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।