বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে ইসরাইল: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i72035-বায়তুল_মুকাদ্দাস_শহরের_নতুন_ইতিহাস_লিখছে_ইসরাইল_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এখন বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে এবং শহরটির ইসলামি পরিচিতি ও জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি গতকাল (বুধবার) সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৮, ২০১৯ ০৫:০৮ Asia/Dhaka
  • ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে  মেভলুত চাভুসওগ্লু
    ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এখন বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে এবং শহরটির ইসলামি পরিচিতি ও জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি গতকাল (বুধবার) সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে এ কথা বলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ফিলিস্তিন নানা জটিল সমস্যার সম্মুখীন এবং বায়তুল মুকাদ্দাস শহরের আইনি ও ঐতিহাসিক অবস্থানও হুমকির মুখে রয়েছে। ইহুদিবাদী ইসরাইল একের পর এক বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে ইহুদি উপশহরের সংখ্যা বাড়াচ্ছে বলেও তিনি জানান।

চাভুসওগ্লু বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করছে। আল-আকসা মসজিদের বর্তমান পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত রমজানে শত শত ইহুদিবাদী মসজিদুল আকসায় হামলা চালিয়েছে।

ওআইসি গঠনের মূল্য উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওআইসি প্রতিষ্ঠার  প্রধান উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার রক্ষা করা। তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ওআইসি’র রেড লাইন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮