ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলায় বহু সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i72370-ইয়েমেনি_ক্ষেপণাস্ত্রের_হামলায়_বহু_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে হামলা চালিয়েছে। হামলায় সৌদি আরব এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত কয়েক ডজন সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৯ ১৭:০১ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলায় বহু সৌদি সেনা নিহত

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে হামলা চালিয়েছে। হামলায় সৌদি আরব এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত কয়েক ডজন সেনা নিহত হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সায়েরি বলেন, ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী আজ রোববার দুপুরের আসির প্রদেশের আদায়ার এলাকায় সৌদি সেনা এবং সৌদি মদদপুষ্ট বাহিনীর অবস্থানে এবং অস্ত্র গুদামে বদর-এফ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে এসব সেনা হতাহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।