পারস্য উপসাগরের নিরাপত্তা পরিকল্পনা পেশ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i72387-পারস্য_উপসাগরের_নিরাপত্তা_পরিকল্পনা_পেশ_করল_রাশিয়া
পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে একটি পরিকল্পনা পেশ করেছে রাশিয়া। কৌশলগত এ অঞ্চলে যখন নানামুখী উত্তেজনা বিরাজ করছে তখন মস্কো এ পরিকল্পনা পেশ করল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ৩০, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • সম্প্রতি পারস্য উপসাগর থেকে ইরানের হাতে আটক হওয়া  ব্রিটিশ জাহাজ, পাশে ইরানের একটি টহল বোট
    সম্প্রতি পারস্য উপসাগর থেকে ইরানের হাতে আটক হওয়া ব্রিটিশ জাহাজ, পাশে ইরানের একটি টহল বোট

পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে একটি পরিকল্পনা পেশ করেছে রাশিয়া। কৌশলগত এ অঞ্চলে যখন নানামুখী উত্তেজনা বিরাজ করছে তখন মস্কো এ পরিকল্পনা পেশ করল।

আজ (মঙ্গলবার) রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে লক্ষ্য করে এ বিষয়ে দুটি চিঠি দিয়েছে মস্কো। এতে পারস্য উপসাগরীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মস্কো।   

জাতিসংঘ সাধারণ পরিষদ

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিনের সংকট নিরসনের মাধ্যমে এ অঞ্চলে নিরাপদ ও স্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বর্তমান অবস্থায় শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।  একইসঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও টেকসই উন্নয়ন দরকার।

এছাড়া, পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বাইরের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা শুরুরও আহ্বান জানানো হয়েছে রুশ চিঠিতে। এজন্য আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থাকে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও চিঠিতে জানানো হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/৩০