সন্ত্রাসীদেরকে সহায়তা দিতে ইদলিবে সেনা বহর পাঠিয়েছে তুরস্ক: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i72932-সন্ত্রাসীদেরকে_সহায়তা_দিতে_ইদলিবে_সেনা_বহর_পাঠিয়েছে_তুরস্ক_সিরিয়া
সিরিয়া বলেছে, দেশটিতে সিরিয় বাহিনীর অভিযানের মুখে যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ পরাজয়ের মুখে পড়েছে তখন এর উত্তর-পশ্চিম অংশে ভারী অস্ত্রসহ প্রচুর সেনা পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (সোমবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka
  • সন্ত্রাসীদেরকে সহায়তা দিতে ইদলিবে সেনা বহর পাঠিয়েছে তুরস্ক: সিরিয়া

সিরিয়া বলেছে, দেশটিতে সিরিয় বাহিনীর অভিযানের মুখে যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ পরাজয়ের মুখে পড়েছে তখন এর উত্তর-পশ্চিম অংশে ভারী অস্ত্রসহ প্রচুর সেনা পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (সোমবার) এ খবর দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সন্ত্রাসীদেরকে সহায়তা দেয়ার লক্ষ্যে সিরিয়ার খান শায়খুন শহরের দিকে ভারী অস্ত্র বোঝাই সামরিক যান এগিয়ে যাচ্ছে। তুরস্কের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে সূত্রটি বলেছে, এর মাধ্যমে এটা আবার নিশ্চিত হলো যে তুরস্কের সরকার সন্ত্রাসীদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।  

২০১৪ সালে অর্থাৎ পাঁচ বছর আগে উগ্র সন্ত্রাসীদের কাছে নিয়ন্ত্রণ হারানোর পর প্রচণ্ড সংঘর্ষের মধ্যদিয়ে সিরিয়ার সেনারা উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে প্রবেশ করার একদিন পর তুরস্ক সেখানে সেনা পাঠালো।

এদিকে সিরিয়া এবং রুশ বিমান বাহিনীর বোমা বর্ষণের পরিপ্রেক্ষিতে ইদলিব ছেড়ে যাওয়ার পর দেশটির উত্তর পশ্চিম অংশে একটি মহাসড়কে তুর্কি সামরিক বহর আটকা পড়েছে বলে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তুর্কি সামরিক বহরের কাছেই বোমা বর্ষণের ফলে সেখানে তুর্কি মদদপুষ্ট একজন সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় অবজারভেটরি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।