বিস্ফোরক বোঝাই ৩টি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i73455-বিস্ফোরক_বোঝাই_৩টি_ড্রোন_ভূপাতিত_করেছে_সিরিয়ার_সেনারা
সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ দেশের পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে সন্ত্রাসীদের বিস্ফোরক বোঝাই তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৪:৪৯ Asia/Dhaka
  • ভূপাতিত করা সন্ত্রা্সীদের ড্রোন
    ভূপাতিত করা সন্ত্রা্সীদের ড্রোন

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ দেশের পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে সন্ত্রাসীদের বিস্ফোরক বোঝাই তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (শনিবার) জানিয়েছে, শুক্রবার রাতে হামা প্রদেশের আল-ক্বাব উপত্যকার সামরিক ঘাঁটির দিকে সন্ত্রাসীদের ওই তিনটি ড্রোন দিয়ে আসছিল। এগুলোকে শনাক্ত করার পর সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট তা ধ্বংস করে।

তবে সানার প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ড্রোনের ভেতরে দুটি ড্রোনকে সিরিয়ার সেনারা গুলি করে ভূপাতিত করে এবং একটি ড্রোন মাটিতে পড়ে গেলে তার বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। এর ড্রোনটি বিধ্বস্ত হয়নি এবং ড্রোনটির বিস্ফোরকদ্রব্য নিষ্ক্রিয় করার সময় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ এবং পার্শ্ববর্তী হামা প্রদেশের একটা বিরাট অংশ এখনো সন্ত্রাসীদের দখলে রয়েছে। এসব এলাকা থেকে মাঝেমধ্যেই সিরিয়া এবং রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর উপর সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।