সিরিয়ার যুদ্ধাপরাধের দায়ে মার্কিন বাহিনীর নিন্দা জানাল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i73613-সিরিয়ার_যুদ্ধাপরাধের_দায়ে_মার্কিন_বাহিনীর_নিন্দা_জানাল_জাতিসংঘ
সিরিয়ায় বেসামরিক মানুষদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর কঠোর নিন্দা করেছে জাতিসংঘ স্বতন্ত্র আন্তর্জাতিক তদন্ত কমিশন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১১:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার যুদ্ধাপরাধের দায়ে মার্কিন বাহিনীর নিন্দা জানাল জাতিসংঘ

সিরিয়ায় বেসামরিক মানুষদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর কঠোর নিন্দা করেছে জাতিসংঘ স্বতন্ত্র আন্তর্জাতিক তদন্ত কমিশন।

কমিশনের নতুন এক প্রতিবেদনে এ নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি নয় বছরের যুদ্ধে দেশটিতে কিভাবে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে তাও তুলে ধরা হয়েছে এতে।

প্রতিবেদনে নির্বিচারে বেসামরিক সিরিয়বাসীদের লক্ষ্য করে হামলার জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটকে একক ভাবে দায়ী করা হয়েছে।

সিরিয়া দেইর আজ জোরে শহর এবং গ্রামগুলো ব্যাপক ভাবে ধ্বংসের জন্যও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে দায়ী করা হয়। বাস্তুহারা সিরিয়বাসীরা আশ্রয় শিবিরে ঠাঁই নিতে বাধ্য হয়েছে। সেখানে রোগ-শোকসহ মানবেতর পরিস্থিতিতে পরেছেন হতভাগ্য মানুষগুলো।#  

পার্সটুডে/মূসা রেজা/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।