গাজায় যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে: নেতানিয়াহু'র হুমকি
https://parstoday.ir/bn/news/west_asia-i73617-গাজায়_যেকোনও_সময়_যুদ্ধ_শুরু_হতে_পারে_নেতানিয়াহু'র_হুমকি
গাজা উপত্যকায় যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আজ (শুক্রবার) এ হুমকি দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১২:২৭ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা উপত্যকায় যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আজ (শুক্রবার) এ হুমকি দেন।

নেতানিয়াহু বলেন, গাজা উপদ্বীপে হামাসের বিরুদ্ধে যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে। এমনকি ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের নির্বাচনের আগেই এ যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দেন তিনি।

তিনি আরও বলেন, গাজায় আগ্রাসন যেকোনও সময় শুরু হতে পারে এমনকি নির্বাচনের চারদিন আগেও এ যুদ্ধ শুরু হতে পারে। নির্বাচনের তারিখ এ আগ্রাসন চালানোর ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলে উল্লেখ করেন তিনি। ইহুদিবাদী ইসরাইলে চলতি মাসের ১৭ তারিখে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।