আবার ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i73656-আবার_ইসরাইলি_ড্রোন_ভূপাতিত_করেছেন_ফিলিস্তিনি_যোদ্ধারা
ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট গাজা উপত্যকার আকাশে ইহুদিবাদী ইসরাইলের আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০২:২৭ Asia/Dhaka
  • গাজা সীমান্তের আকাশে একটি ইসরাইলি ড্রোন (ফাইল ছবি)
    গাজা সীমান্তের আকাশে একটি ইসরাইলি ড্রোন (ফাইল ছবি)

ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট গাজা উপত্যকার আকাশে ইহুদিবাদী ইসরাইলের আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, সেখানকার ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন ‘পিপল্‌স ফ্রন্ট’র সামরিক শাখা ‘আবু আলী মুস্তফা’ ব্রিগেডের যোদ্ধারা শনিবার রাতে গাজার খান ইউনুস এলাকার আকাশে গুলে করে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেন। এ সম্পর্কে ইসরাইলি বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করেছিল।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি জঙ্গিবিমান, হেলিকপ্টার ও ড্রোনগুলো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে যাচ্ছে।

২০১৭ সালের ডিসেম্বর থেকে দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ২০০৬ সাল থেকে গাজা উপত্যকার ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে সেখানকার ১৭ লাখ অধিবাসী চরম মানবেতর জীবনযাপন করছেন।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।