‘সৌদি তেল স্থাপনায় হামলা ইয়েমেনি সামরিক বাহিনীর সক্ষমতার প্রকৃত উদাহরণ’
https://parstoday.ir/bn/news/west_asia-i73791-সৌদি_তেল_স্থাপনায়_হামলা_ইয়েমেনি_সামরিক_বাহিনীর_সক্ষমতার_প্রকৃত_উদাহরণ’
ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর তার দেশের সেনারা যে ড্রোন হামলা চালিয়েছে তার মাধ্যমে ইয়েমেনের হুথি যোদ্ধা ও সামরিক বাহিনীর সক্ষমতার প্রকৃত উদাহরণ তুলে ধরা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৩:০৫ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর তার দেশের সেনারা যে ড্রোন হামলা চালিয়েছে তার মাধ্যমে ইয়েমেনের হুথি যোদ্ধা ও সামরিক বাহিনীর সক্ষমতার প্রকৃত উদাহরণ তুলে ধরা হয়েছে।

জেনারেল সারিয়ি বলেন, “আমাদের সামরিক বাহিনী তাদের সক্ষমতা এবং যোগ্যতার দিক দিয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং রেকর্ড পরিমাণ অল্প সময়ের মধ্যে তারা বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করতে পারে। আগ্রাসী শক্তির বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে আরামকো স্থাপনার উপর যে ড্রোন হামলা চালানো হয়েছে সেটি হচ্ছে সামরিক বাহিনীর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়নের চমৎকার উদাহরণ।”

আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পরের অবস্থা

গতকাল সন্ধ্যায় রাজধানীর সানায় এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সারিয়ি এসব কথা বলেন। তিনি বলেন, “আরমকো হামলার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে এই বার্তা দিয়েছি যে, ইয়েমেনের জনগণ সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তারা আমাদের ওপর যেসব দেশ হামলা চালাচ্ছে তাতে তাদের দেশের একেবারে গভীরে আঘাত হানার বৈধ অধিকার আমাদের রয়েছে।”

জেনারেল সারিয়ি বলেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর নিখুঁতভাবে হামলা চালানো সম্ভব হয়েছে শুধুমাত্র গোয়েন্দা তথ্যের ওপরে ভিত্তি করে।#

পার্সটুডে/এসআইবি/১৯