সিরিয়ার রাস আল আইন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করল তুর্কি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i74414-সিরিয়ার_রাস_আল_আইন_নিয়ন্ত্রণে_নেয়ার_দাবি_করল_তুর্কি_বাহিনী
সিরিয়ার সীমান্ত শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, তারা কুর্দিদের কাছ থেকে রাস আল আইন শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ১৫:৪০ Asia/Dhaka
  • তুর্কি ট্যাংক
    তুর্কি ট্যাংক

সিরিয়ার সীমান্ত শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, তারা কুর্দিদের কাছ থেকে রাস আল আইন শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

তবে কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফ'র একজন কর্মকর্তা বলেছেন, তুরস্কের দাবি সঠিক নয়, রাস আল আইনে এখনও সংঘর্ষ চলছে।

অঞ্চলটিতে এসডিএফের সঙ্গে তুরস্কের বাহিনীর চার দিনের লড়াইয়ে অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি নিহত ও দুই লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন বলে কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। এর আগে রাস আল আইন শহরে তুরস্কের সামরিক বাহিনী ও কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফের মধ্যে তুমুল লড়াইয়ের খবর এসেছিল।

আমেরিকা প্রথম থেকেই তুরস্কের কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফ-কে সমর্থন দিয়ে আসলেও সম্প্রতি ওই এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়ে কার্যত সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।