৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা
https://parstoday.ir/bn/news/west_asia-i74450-৭৫_তুর্কি_সেনাকে_হত্যার_দাবি_করেছে_সিরিয়ার_কুর্দি_গেরিলারা
৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ (রোববার) দাবি করেছে, রাস আল আইন শহরে তাদের সঙ্গে লড়াইয়ে ৭৫ তুর্কি সেনা নিহত ও ৭ ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৯ তুর্কি সেনা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৫৩ Asia/Dhaka
  • একজন কুর্দি গেরিলা
    একজন কুর্দি গেরিলা

৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ (রোববার) দাবি করেছে, রাস আল আইন শহরে তাদের সঙ্গে লড়াইয়ে ৭৫ তুর্কি সেনা নিহত ও ৭ ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৯ তুর্কি সেনা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে রাস আল আইন শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করলেও কুর্দিরা তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে, তুর্কি সেনাবাহিনী তাদের সমর্থিত গেরিলাদের সহযোগিতায় নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে।

তুর্কি বাহিনী বলছে, তারা এরইমধ্যে তাল আবইদ শহরের পাশ্ববর্তী একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এ পর্যন্ত তুর্কি হামলায় চার শতাধিক কুর্দি গেরিলা প্রাণ হারিয়েছে।#   

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।