তুরস্ক বিদেশি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে: কুর্দিদের দাবি
তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি সাংবাদিক ও বেসামরিক লোকদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুর্দিরা। কুর্দি সূত্রগুলো বলছে, রোববার রাতে একদল বিদেশি সাংবাদিক ও বেসামরিক ব্যক্তির ওপর বোমা ফেলা হয়েছে।
এতে অন্তত নয় জন নিহত হয়েছে। লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবরের সত্যতা স্বীকার করেছে। তারা বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত বুধবার থেকে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় কুর্দিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এই হামলার প্রতি সবুজ সংকেত দিয়েছে আমেরিকা।
সিরিয়ার সরকার অবিলম্বে সেদেশে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, তারা এই হামলার মোকাবেলা করবে।
এর আগেও তুরস্ক সিরীয় ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়েছে। বিভিন্ন সূত্র বলছে, বুধবার থেকে শুরু হওয়া তুর্কি হামলায় এ পর্যন্ত ২৭০ জন নিহত হয়েছে। #
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।