কারবালার শোক সমাবেশ ইসরাইল বিরোধী প্রতিবাদ সমাবেশও বটে: ইরান
-
শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব ব্রিগেডিয়ার জেনারেল আলী শামখানি বলেছেন, বিশ্বের কোনো দেশই ইরানের নিরাপত্তায় আঘাত হানতে পারবে না।
তিনি আজ দক্ষিণ-পশ্চিম ইরানের ইরাক সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেন।
শামখানি আরও বলেন, ইমাম হোসেইন (আ.)'র চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ইরান থেকে লাখ লাখ মানুষ ইরাক গেছেন। কিন্তু ইরান ও ইরাকে জিয়ারতকারীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নি। এ জন্য তিনি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
তিনি বলেন, ইমাম হোসেইন (আ.)'র চেহলাম উপলক্ষে শোকার্ত মানুষের সমাবেশ হচ্ছে মুক্তিকামী মানুষ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের সমাবেশ। এটি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধেও একটি সমাবেশ। তিনি সুষ্ঠুভাবে এই শোক সমাবেশের আয়োজনের জন্য ইরাকের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।