সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু; সংকটের আশঙ্কা
https://parstoday.ir/bn/news/west_asia-i74662-সরকার_গঠনে_ব্যর্থ_হলেন_নেতানিয়াহু_সংকটের_আশঙ্কা
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ব্যর্থতা স্বীকার করে সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তস’র হাতে ছেড়ে দিয়েছেন। তিনি সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৯ ০৯:২৮ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ব্যর্থতা স্বীকার করে সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তস’র হাতে ছেড়ে দিয়েছেন। তিনি সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

নেতানিয়াহু গত এক দশক ধরে ক্ষমতায় থাকলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্টসের নেতৃত্বাধীন ব্লু এন্ড হোয়াইট পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে। এরপরও প্রথমেই সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে।

সেপ্টেম্বরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে গান্তসের ব্লু এন্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন,নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২ আসন পায়।

নেতানিয়াহু ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট রুভেন রিভলিন এখন ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতা গান্তসকে সরকার গঠনের উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। ‌ইসরাইলে নির্বাচনে আরব জোটও ভালো করেছে। তারা গান্তসের প্রতি তাদের সমর্থন আগেই জানিয়ে রেখেছেন। কিন্তু এরপরও গান্তস সরকার গঠন করতে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ কারণে ইসরাইল সরকার গঠন নিয়ে বড় ধরণের সংকটে পড়তে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।