মধ্যপ্রাচ্যে আমেরিকাসহ ৫০ দেশের যৌথ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i74672-মধ্যপ্রাচ্যে_আমেরিকাসহ_৫০_দেশের_যৌথ_মহড়া_শুরু
আমেরিকা এবং বিশ্বের ৫০টি দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের কৌশলগত বিভিন্ন পানি সীমায় মহড়া অনুষ্ঠিত হবে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ২২, ২০১৯ ১৬:১১ Asia/Dhaka
  • যৌথ মহড়ায় অংশ নেয়া একটি যুদ্ধজাহাজ
    যৌথ মহড়ায় অংশ নেয়া একটি যুদ্ধজাহাজ

আমেরিকা এবং বিশ্বের ৫০টি দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের কৌশলগত বিভিন্ন পানি সীমায় মহড়া অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল জিম মালয় জানিয়েছেন, গতকাল (সোমবার) থেকে এ মহড়া শুরু হয়েছে এবং এটি হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া। তিনি জানান, বাহরাইনে মোতায়েন পঞ্চম নৌবহর এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড যৌথভাবে স্বাগতিক হিসেবে এ মহড়া পরিচালনা করছে।

অ্যাডমিরাল মালয় বলেন, অন্য বছরের চেয়ে এবারের মহড়ায় প্রায় বিশটি দেশ বেশি যোগ দিয়েছে। তিনি বলেন, বিশ্বের একটি নজিরবিহীন বিশাল এলাকা নিয়ে মহড়া চলছে। এর আগে কখনো এতো বড় মহড়া হয় নি বলে তিনি জানান।

ভাইস অ্যাডমিরাল মালয় বলেন, এই নিয়ে ষষ্ঠবারের মতো এ ধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের মহড়ায় অন্যবারের মতো চারটি ধাপ থাকবে। এসব ধাপে সেনা সদস্যদের প্রশিক্ষণ, টেবিল টপ, ক্লাসরুম এক্সারসাইজ এবং যুদ্ধজাহাজে প্রশিক্ষণ ও সেনা মোতায়েনের মতো কর্মসূচি থাকবে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্য উপসাগর, ওমান সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের লাখ বর্গ কিলোমিটার এলাকায় চলমান মহড়া অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২২