বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা; ইরাকি সেনা নিহত
-
বাগদাদে মার্কিন দূতাবাস
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি কাতিউশা রকেট দিয়ে হামলা চারানো হয়েছে। এতে ইরাকের এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। গ্রিনজোনের একটি চেক পয়েন্টে ওই হামলা হয়।
মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আরেকটি কাতিউশা রকেট আঘাত হানে তবে সেটি বিস্ফোরিত হয় নি। ইরাকের নিরাপত্তা সূত্র এ খবর দিয়েছে। রকেট হামলার সময় ওই এলাকায় সাইরেন বাজানো হয়। গতরাতে চালানো এ হামলায় দায়-দায়িত্ব তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করে নি।
বাগদাদের গ্রিনজোন এলাকায় আমেরিকাসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন রয়েছে। এছাড়া, ইরাকের জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বহু অফিস-আদালত ওই এলাকায় অবস্থিত।
সাম্প্রতিক মাসগুলোতে গ্রিনজোন এলাকায় বেশ কয়েকদফা কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। তবে গতরাতের এ হামলা এমন সময় হলো যখন ইরাকজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৩১