যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়েছে ইসরাইল, জবাব দেয়ার আহ্বান ফিলিস্তিনিদের
https://parstoday.ir/bn/news/west_asia-i75278-যুদ্ধবিরতি_সত্ত্বেও_গাজায়_হামলা_চালিয়েছে_ইসরাইল_জবাব_দেয়ার_আহ্বান_ফিলিস্তিনিদের
ইহুদিবাদী ইসরাইল আবারো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের সঙ্গে এর আগে যুদ্ধবিরতি করা সত্ত্বেও এই হামলা চালালো তেল আবিব। পাল্টা জবাব দেয়ার জন্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সাধারণ মানুষ জোরালো আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৯ ১৫:৪৩ Asia/Dhaka
  • ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনি এক শিশু
    ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনি এক শিশু

ইহুদিবাদী ইসরাইল আবারো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের সঙ্গে এর আগে যুদ্ধবিরতি করা সত্ত্বেও এই হামলা চালালো তেল আবিব। পাল্টা জবাব দেয়ার জন্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সাধারণ মানুষ জোরালো আহ্বান জানিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী আজ (শুক্রবার) সকালের দিকে ঘোষণা করেছে যে, তারা ইসলামি জিহাদ আন্দোলনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত দুজনকে চিকিৎসা দেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার মধ্য দিয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি বানচালের ঝুঁকি তৈরি হয়েছে।

ইসরাইলি হামলায় শহীদ বাহা আবু আল-আতা

গত মঙ্গলবার ইসরাইলের বিমান হামলায় ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আতা শহীদ হওয়ার পর সংগঠনটি ইসরাইলের অভ্যন্তরে পাল্টা হামলা চালায় এবং দুই দিনে ৪০০’র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলে। জিহাদ আন্দোলনের হামলায় ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিরাট অংশ কার্যত অচল হয়ে পড়ে। এ অবস্থায় মিশর যুদ্ধবিরতি কার্যকরের উদ্যোগ নেয় এবং ইসলামি জিহাদ আন্দোলনের কয়েকটি শর্ত মেনে নিয়ে ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর করে।

সংঘর্ষ শুরুর পর দিনই বুধবার হামাসের কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি না করলে তারা ইসলামি জিহাদ আন্দোলনের সঙ্গে সম্মিলিতভাবে আগ্রাসন মোকাবেলা করবে। এর পর গতকাল সকালে ইসলামি জিহাদ আন্দোলন ঘোষণা করে- তাদের শর্ত মেনে নিয়ে ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর করেছে। মিশর এবং ইসরাইলও পরে যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা করে। এরপরও আজ ইহুদিবাদী শক্তি ফিলিস্তিনের অসহায় মানুষদের উপর বিমান হামলা চালালো।#

পার্সটুডে/এসআইবি/১৫