নেতানিয়াহুকে উৎখাতের গোপন আলোচনায় নিজ দলের নেতারা
https://parstoday.ir/bn/news/west_asia-i75428-নেতানিয়াহুকে_উৎখাতের_গোপন_আলোচনায়_নিজ_দলের_নেতারা
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার দল লিকুদ পার্টির নেতারা গোপন আলোচনা করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে খবর বেরিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০১৯ ১৪:১৭ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার দল লিকুদ পার্টির নেতারা গোপন আলোচনা করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে খবর বেরিয়েছে।

তিন বছর তদন্তের পর ইসরাইলের অ্যাটর্নি জেনারেল আভিচাই মান্দেলব্লিত (বৃহস্পতিবার) জানিয়েছেন যে, তিনটি ক্ষেত্রে নেতানিয়াহু প্রতারণা, বিশ্বাস ভঙ্গ এবং ঘুষ গ্রহণের মতো ঘটনা ঘটিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল তার ৬৩ পৃষ্ঠার রিপোর্টে বলেছেন, নেতানিয়াহু তার এক ধনকুবের বন্ধুর কাছ থেকে লাখ লাখ ডলার ঘুষ গ্রহণ করেছেন এবং বিনিময়ে তিনি তার বন্ধুর স্বপক্ষে ইসরাইলি গণমাধ্যমে ইতিবাচক খবর প্রচারের ব্যবস্থা করেছেন যাতে তিনি বাণিজ্যিক সুবিধা নিতে পারেন।

ইজরাইলের চ্যানেল-১২ টেলিভিশন গতকাল (শুক্রবার) জানিয়েছে, অ্যাটর্নি জেনারেলের রিপোর্টের পর লিকুদ পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা এ কথা বুঝতে পেরেছেন যে, নেতানিয়াহুর যুগ শেষ হয়ে গেছে এবং তাকে এখন দলের প্রধান থেকে সরিয়ে দেয়া জরুরি। তারা মনে করেন, নেতানিয়াহুকে দলের প্রধান থেকে সরিয়ে দেয়ার একমাত্র পথ হচ্ছে তার বিরুদ্ধে গোপন কোনো স্থানে বসে সম্মিলিত সিদ্ধান্ত নেয়া।#

পার্সটুডে/এসআইবি/২৩