ইরাকি বাহিনীর ওপর মার্কিন হামলা সুস্পষ্ট সন্ত্রাসবাদ: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i76293-ইরাকি_বাহিনীর_ওপর_মার্কিন_হামলা_সুস্পষ্ট_সন্ত্রাসবাদ_ইরান
ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবি'র ওপর মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকি বাহিনীর ওপর বিমান হামলা সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সমর্থনের সুস্পষ্ট দৃষ্টান্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৯ ১২:০৫ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবি'র ওপর মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকি বাহিনীর ওপর বিমান হামলা সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সমর্থনের সুস্পষ্ট দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আমেরিকাকে ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে এবং সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন ভ্রান্ত দাবির সমালোচনা করে তিনি বলেন, মার্কিন বাহিনী যাদের ওপর হামলা চালিয়েছে তারা গত কয়েক বছর ধরে দায়েশ (আইএস) সন্ত্রাসীদেরকে পর্যুদস্ত করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির কারণে গোটা অঞ্চলেই অনিরাপত্তা, অরিস্থরতা ও সংকট দেখা দিয়েছে। মুসাভি আরও বলেন, আমেরিকা হাশ্‌দ আশ শাবির কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়ে সন্ত্রাসবাদের প্রতি তাদের সরাসরি সমর্থনের বিষয়টি আবারও স্পষ্ট করেছে এবং এর পরিণতির দায় তাদেরকেই নিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন হামলায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

গতকাল (রোববার) শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।