কোনো অজুহাতেই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের সুযোগ নেই: আয়াতুল্লাহ সিস্তানি
https://parstoday.ir/bn/news/west_asia-i76922-কোনো_অজুহাতেই_দেশের_সার্বভৌমত্ব_লঙ্ঘনের_সুযোগ_নেই_আয়াতুল্লাহ_সিস্তানি
ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি সিস্তানি তাঁর দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০২০ ১৫:৫৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি সিস্তানি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি সিস্তানি

ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি সিস্তানি তাঁর দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেছেন।

তিনি আজ এক বিবৃতিতে বলেছেন কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠির পক্ষেই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোন যুক্তি কিংবা অজুহাত দেখানোর সুযোগ নেই।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, কারবালার জুমার নামাজের খুতবায় পঠিত সিস্তানির ওই লিখিত বিবৃতিতে বলা হয়েছে: ইরাকের জনগণ তাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থান ঘোষণায় সম্পূর্ণ স্বাধীন। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বিদেশি চাপমুক্ত হয়ে শান্তিপূর্ণ উপায়ে তারা তাদের মত ও অবস্থান প্রকাশের ব্যাপারে স্বাধীন ও মুক্ত।

দেশের জনগণের চাহিদা অনুযায়ী প্রকৃত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে দেরি করলে জনগণের ভোগান্তি যেমন বাড়বে তেমনি দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে।

ইরাক বর্তমানে যেসব চ্যালেঞ্জের মোকাবেলা করছে সেগুলোর ভয়াবহতা ও হুমকি উপলব্ধি করে দেশের সকল দল ও গোষ্ঠিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।