জাতিসংঘের কালোতালিকা থেকে সৌদি জোটের নাম বাদ: ইয়েমেনের নিন্দা
https://parstoday.ir/bn/news/west_asia-i80899-জাতিসংঘের_কালোতালিকা_থেকে_সৌদি_জোটের_নাম_বাদ_ইয়েমেনের_নিন্দা
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে শিশু হত্যাকারী হিসেবে কালোতালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইউনেস্কো বিষয়ক ইয়েমেনের জাতীয় কমিশন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০২০ ১৪:১৩ Asia/Dhaka
  • জাতিসংঘের কালোতালিকা থেকে সৌদি জোটের নাম বাদ: ইয়েমেনের নিন্দা

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে শিশু হত্যাকারী হিসেবে কালোতালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইউনেস্কো বিষয়ক ইয়েমেনের জাতীয় কমিশন।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে ইয়েমেনের কমিশন সৌদি বিষয়ে জাতিসংঘের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একে এ সংস্থার বড় ধরনের ব্যর্থতা এবং মৌলিক মানবাধিকার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের সিদ্ধান্ত ইয়েমেনি শিশুদের ওপর গণহত্যা চালানোর বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট সদস্যের স্বীকারোক্তিকে অস্বীকার করছে। এছাড়া, ইয়েমেনি শিশুদের হত্যা, ক্ষুধা এবং তাদের ওপর নির্যাতনে জোটের সদস্য দেশগুলো জড়িত থাকার বিষয়ে জাতিসংঘ এরইমধ্যে যেসব প্রতিবেদন প্রকাশ করেছে এ সিদ্ধান্ত সেগুলোর সঙ্গে সাংঘর্ষিক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কমিশন আরো বলেছে, জাতিসংঘের সিদ্ধান্ত সৌদি নেতৃত্বাধীন জোটের অপরাধযজ্ঞের প্রতি ক্ষমা প্রদর্শনের শামিল এবং এতে করে এ সামরিক জোট আরো নৃশংসতা চালাতে উৎসাহিত হবে এবং তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেই থাকবে।#

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।