আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i81998-আবারো_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_আগ্রাসন_মোকাবেলা_করল_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইলের নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল মধ্যরাতে ইসরাইল সিরিয়ার ওপর এই আগ্রাসন চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০২০ ০৫:৩৪ Asia/Dhaka
  • সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র আগ্রাসন (ফাইল ফটো)
    সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র আগ্রাসন (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল মধ্যরাতে ইসরাইল সিরিয়ার ওপর এই আগ্রাসন চালায়।

সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হেলিকপ্টার থেকে কুনেইত্রা  প্রদেশের আল-কাহতানিয়া এলাকায় হামলা চালায় এবং কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি বাহিনীও এই আগ্রাসনের কথা স্বীকার করেছে।

ইসরাইলি বাহিনী বলেছে, তাদের জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য বিমান গতরাতের আগ্রাসনে যুক্ত ছিল। ইসরাইল দাবি করেছে, রোববার সিরিয়া সীমান্তের কাছে যে ঘটনা ঘটেছে তার জবাবে এ আগ্রাসন চালানো হয়। তেল আবিব বলছে,  ফিলিস্তিন ও সিরিয়া সীমান্তের কাছে চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারা সীমান্তে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল।#

পার্সটুডে/এসআইবি/৪