গাজায় সব প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া; ইসরাইলের জন্য থাকছে নয়া বার্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i85664-গাজায়_সব_প্রতিরোধ_সংগঠনের_যৌথ_মহড়া_ইসরাইলের_জন্য_থাকছে_নয়া_বার্তা
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আগামীকাল (মঙ্গলবার) যৌথ মহড়া চালাবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২০ ১৬:৪২ Asia/Dhaka
  • আবু মুজাহিদ
    আবু মুজাহিদ

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আগামীকাল (মঙ্গলবার) যৌথ মহড়া চালাবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে।

আগামীকালের মহড়ায় দখলদারদের জন্য বার্তা রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা।

আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজায় কয়েক ঘণ্টা ধরে এ মহড়া চলবে। এ সংক্রান্ত আরও তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।

এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ জোট জানিয়েছে, এই প্রথম এ ধরণের যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে তারা মন্তব্য করেছে।#  

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।