নয়া দিল্লিতে বিস্ফোরণের পর বিশ্বের সব দূতাবাসেই হামলার আশঙ্কা করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i86654-নয়া_দিল্লিতে_বিস্ফোরণের_পর_বিশ্বের_সব_দূতাবাসেই_হামলার_আশঙ্কা_করছে_ইসরাইল
হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজের দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ৩১, ২০২১ ১৭:৪৬ Asia/Dhaka
  • নয়া দিল্লিতে বিস্ফোরণের পর বিশ্বের সব দূতাবাসেই হামলার আশঙ্কা করছে ইসরাইল

হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজের দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইল আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে হামলা হতে পারে। নয়া দিল্লিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর থেকেই এ আশঙ্কা বেড়েছে।

ভারতের এনডিটিভি খবর দিয়েছে, শুক্রবার নয়া দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ইসরাইলি রাষ্ট্রদূতের উদ্দেশে পাঠানো একটি বার্তাও তারা পেয়েছেন।

নয়া দিল্লিতে দূতাবাসের কাছে ঐ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারত সরকার এ বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির শান্তি নষ্ট করার যেকোনো প্রয়াস কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।