ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i86838-ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহত_করল_সিরিয়ার_সেনারা
সিরিয়ার কুনেইত্রা প্রদেশের ওপর ইহুদিবাদী ইসরাইলে সেনারা গতরাতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা প্রতিহত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ০৭:৩৪ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসন
    ইসরাইলি আগ্রাসন

সিরিয়ার কুনেইত্রা প্রদেশের ওপর ইহুদিবাদী ইসরাইলে সেনারা গতরাতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা প্রতিহত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত ১০টা ৪২ মিনিটের সময় অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তবে কুনেইত্রা প্রদেশের আকাশেই সে আগ্রাসন প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী।

সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় উগ্র-সন্ত্রাসবাদী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা শুরু করে। তারপর থেকে ইসরাইল প্রায় সময় সিরিয়ার ওপর এভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে। তাকফিরি সন্ত্রাসীদের পতন মেনে নিতে পারছে না ইসরাইল ও তার আরব মিত্ররা। সন্ত্রাসীদের মনোভাব চাঙ্গা রাখার জন্য ইসরাইল এসব হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৪