নতুন সামরিক সরঞ্জাম উন্মোচন করল ইয়েমেনের হুথিরা
-
ইয়েমেনি নতুন ড্রোন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে বেশকিছু সমরাস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে কয়েক রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলন্দাজ সরঞ্জামাদি। এছাড়া, ট্যাংক বিধ্বংসী কামান এবং আরো বেশকিছু ভারী অস্ত্র রয়েছে।
নতুন এসমস্ত সামরিক সরঞ্জামাদি উন্মোচন করার পর ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি আরব ও তাদের মিত্ররা যদি বর্বর আগ্রাসন বন্ধ না করে তাহলে এসব সামরিক সরঞ্জাম তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।
গতকাল (বৃহস্পতিবার) উন্মোচিত সামরিক সরঞ্জামাদি রাজধানী সানার একটি প্রদর্শনীতে দেখানো হয়। এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনি বিশেষজ্ঞরা তৈরি করেছেন।
গতকালের প্রদর্শনীতে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল-মাশাত। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য তিনি দেশের সমর বিশেষজ্ঞদের অভিনন্দন জানান।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।