সৌদির বিরুদ্ধে হামলা জোরদার করছে ইয়েমেনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i89960-সৌদির_বিরুদ্ধে_হামলা_জোরদার_করছে_ইয়েমেনিরা
সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের মুখে পাল্টা হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী।  এর অংশ হিসেবে গতকাল সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি বিমান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ০৭:৪৬ Asia/Dhaka
  • ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত আরামকো তেলস্থাপনা
    ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত আরামকো তেলস্থাপনা

সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের মুখে পাল্টা হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী।  এর অংশ হিসেবে গতকাল সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি বিমান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। 

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের বিরুদ্ধে আরো বিস্তৃত হামলা চালাতে সক্ষম যা রিয়াদের জন্য দুর্ভোগের কারণ হবে। তারা বলছেন, ইয়েমেনের সামরিক বাহিনী যদি হামলা বিস্তৃত করে তাহলে তা সৌদি আরবের অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।

সৌদির বিরুদ্ধে কাসেফ-টু কে ড্রোন ব্যবহার করছে ইয়েমেনিরা

এর আগে ইয়েমেনিরা সৌদি অর্থনীতির প্রাণশক্তি আরামকো তেলস্থাপনার ওপর কয়েক দফা হামলা চালিয়েছে যাতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। 

ইয়েমেনের পক্ষ থেকে হামলা জোরদার করার প্রেক্ষাপটে সৌদি আরব আলোচনার কথা বলছে এবং ইয়েমেনি সেনাদের হামলা থামানোর  আহ্বান জানিয়েছে। তবে গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনে ওপর যে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে তা প্রত্যাহার করতে রাজি নয়। এই অবস্থায় হুথি যোদ্ধারা এবং ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের ওপর হামলা জোরদার করা ছাড়া বিকল্প দেখছে না।# 

পার্সটুডে/এসআইবি/১২