ইরাকে বোমা হামলায় নিহত ৬৪; আল-বাগদাদিতে অভিযান শুরু
ইরাকের রাজধানী বাগদাদের সাদর সিটিতে আজ (বুধবার) এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬৪ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছে। সাদর সিটি'র একটি ঐতিহ্যবাহী বাজারের কাছে বিস্ফোরণটি ঘটেছে।
ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, বাজারের পাশেই বোমাভর্তি একটি গাড়ি পার্ক করে রেখেছিল সন্ত্রাসীরা। এরপর সেখানে বিস্ফোরণ ঘটানো হয়।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল বিস্ফোরণের দায় স্বীকার করেছে। গত এক বছরে ইরানের সশস্ত্র বাহিনী বাইজি, তিকরিত ও রামাদিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করতে সক্ষম হলেও কিছু সন্ত্রাসী বিভিন্ন শহরে ঢুকে হামলা চালাচ্ছে।
এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলের আল-আনবার প্রদেশের আল-বাগদাদি এলাকায় অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। ২০১৪ সাল থেকে আল-বাগদাদি এলাকাটি সন্ত্রাসীদের দখলে রয়েছে।#
সোহেল আহম্মেদ/১১