শত্রুতাপূর্ণ তৎপরতা অব্যাহত থাকলে চুপ থাকবো না: হামাসের হুঁশিয়ারি 
https://parstoday.ir/bn/news/west_asia-i90724-শত্রুতাপূর্ণ_তৎপরতা_অব্যাহত_থাকলে_চুপ_থাকবো_না_হামাসের_হুঁশিয়ারি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইহুদিবাদী সেনাদের শত্রুতাপূর্ণ তৎপরতা অব্যাহত থাকলে তারা চুপ করে বসে থাকবে না।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ১৩:৪৫ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইহুদিবাদী সেনাদের শত্রুতাপূর্ণ তৎপরতা অব্যাহত থাকলে তারা চুপ করে বসে থাকবে না।   

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া গতকাল (রোববার) এক ভার্চুয়াল বৈঠকে একথা বলেন। পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইসরাইলি সেনারা যখন গত কয়েকদিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে হামলা ও ধরপাকড় চালাচ্ছে তখন ইসমাইল হানিয়া একথা বললেন। 

তিনি বলেন, জেরুজালেম শহরে যে লড়াই চলছে তা পবিত্র এই শহরের পরিচয়ের সঙ্গে জড়িত। দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের মুখে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের উচিত বায়তুল মুকাদ্দাস শহরের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো। হানিয়া আরো বলেন, জেরুজালেম আল-কুদস শহরের চলমান পরিস্থিতি একথা প্রমাণ করে দেয় যে, ইহুদিবাদী ইসরাইল ঐতিহাসিক এ শহর নিয়ে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নি। 

ফিলিস্তিনের আসন্ন নির্বাচন প্রসঙ্গে হানিয়া বলেন, হামাস চায় গাজা উপত্যকা, পশ্চিম তীর ও জেরুজালেম আল-কুদস শহরে নির্বাচন অনুষ্ঠিত হোক।#

পার্সটুডে/এসআইবি/২৬