লাতাকিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i91160-লাতাকিয়ায়_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহত_করল_সিরিয়া
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী শহর লাতাকিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল তবে সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৫, ২০২১ ১১:০৩ Asia/Dhaka
  • সিরিয়ার ওপর ইসরাইলি আগ্রাসন
    সিরিয়ার ওপর ইসরাইলি আগ্রাসন

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী শহর লাতাকিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল তবে সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।  

আজ (বুধবার) সিরিয়ার একটি সরকারি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, “মঙ্গলবার রাত ২টা ১৮ মিনিটের সময় ইহুদিবাদী ইসরাইলি শত্রুরা লাতাকিয়া  উপকূলজুড়ে  ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায় তবে আমাদের আকাশ প্রতিনক্ষা ইউনিট সে সমস্ত ক্ষেপণাস্ত্রের কয়েকটি প্রতিহত করতে সক্ষম হয়।”

সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এরমধ্যে একজন মা ও তার শিশু রয়েছে। 

ইসরাইলি হামলা সম্পর্কিত প্রকাশিত ফুটেজে কয়েকটি প্রচণ্ড শব্দ এবং আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। সানা বলছে, ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র লাতাকিয়ার একটি প্লাস্টিক কারখানায় আঘাত হানে।

এপ্রিল মাসের শেষ দিকে ইহুদিবাদী ইসরাইল দাবি করে যে, সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে আঘাত হানে। এরপর ইসরাইলের পক্ষ থেকে এই প্রথম সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা হলো।#

 পার্সটুডে/এসআইবি/৫