হামাসের চূড়ান্ত হুঁশিয়ারি: উচ্ছেদ বন্ধ করুন নইলে চড়া মূল্য দিতে হবে
https://parstoday.ir/bn/news/west_asia-i91176-হামাসের_চূড়ান্ত_হুঁশিয়ারি_উচ্ছেদ_বন্ধ_করুন_নইলে_চড়া_মূল্য_দিতে_হবে
ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সামরিক শাখা সুস্পষ্ট করে বলেছে,  শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান বন্ধ না করলে তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৫, ২০২১ ১৪:৩৫ Asia/Dhaka
  • ইজেদ্দিন আল-কাসসামের সংবাদ সম্মেলন (ফাইল ফটো)
    ইজেদ্দিন আল-কাসসামের সংবাদ সম্মেলন (ফাইল ফটো)

ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সামরিক শাখা সুস্পষ্ট করে বলেছে,  শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান বন্ধ না করলে তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। 

হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের চিফ অব স্টাফ ও সুপ্রিম কমান্ডার মুহাম্মাদ দেইফ এক বিশেষ বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় ইসরাইলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “এটি হচ্ছে আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি। যদি শেখ জাররাহ শরণার্থী শিবিরে আমাদের লোকজনের বিরুদ্ধে শিগগিরি উচ্ছেদ অভিযান বন্ধ না হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকব না এবং ইসরাইলকে চরম মূল্য দিতে হবে।”

তিনি আরো বলেন, “অধিকৃত জরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের দৃঢ়চেতা লোকজনকে আমি স্যালুট জানাই। সেখানে কী হচ্ছে তা হামাসের নেতৃত্ব ও আল-কাসসাম ব্রিগেড অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।” 

ইসরাইলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদরে ঘর-বাড়ি ধ্বংস করছে। সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেল আবিব। গতকাল ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের কের দেয়ার চেষ্টা করে। এর একদিন পরই হামাসের সামরিক শাখার প্রধান এই বিবৃতি দিলেন।#

পার্সটুডে/এসআইবি/৫