নিজেদের ২০ জনের পা কেটে নিল আইএসআইএল
ইরাকের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই না করার অভিযোগে ২০ জনের পা কেটে ফেলেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
এদের সবাই দায়েশের সন্ত্রাসী হিসেবে দীর্ঘ দিন ধরে তৎপরতা চালিয়ে আসছিল। ইরাকের আল-ফোরাত নিউজ জানিয়েছে, প্লাইয়ার্সের মতো এক ধরনের যন্ত্রের সাহায্যে তাদের পা কাটা হয়েছে। ওই যন্ত্র দিয়ে অত্যন্ত পাশবিক উপায়ে পা বিচ্ছিন্ন করার কারণে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
কাবরুক গ্রামে সরকারি বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর দায়েশের কমান্ডাররা নিজ গোষ্ঠীর সদস্যদের ওপর এ ধরনের নৃশংসতা চালিয়েছে। কয়েক দিন আগে সরকারি বাহিনী নিনেভা প্রদেশের মসুল শহরের অদূরে কাবরুক গ্রামটি সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করেছে।
সম্প্রতি ইরাকের সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে। এর ফলে দায়েশের দখলীকৃত ভূখণ্ডের দুই-তৃতীয়াংশ মুক্ত হয়েছে।#
সোহেল আহম্মেদ/১৩