ইরাকে দায়েশের বোমা হামলায় ১৭ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i9175-ইরাকে_দায়েশের_বোমা_হামলায়_১৭_সেনা_নিহত
ইরাকে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বোমা হামলায় ১৭ সেনা নিহত হয়েছে। ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে একটি সরকারি অফিসে হামলা চালালে এসব নেসনা নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৬ ০৭:৫৭ Asia/Dhaka
  • ইরাকে দায়েশের বোমা হামলায় ১৭ সেনা নিহত

ইরাকে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বোমা হামলায় ১৭ সেনা নিহত হয়েছে। ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে একটি সরকারি অফিসে হামলা চালালে এসব নেসনা নিহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্নেল জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী রামাদির ১০ কিলোমিটার উত্তরে জারায়শি জেলায় উগ্রবাদীরা এ হামলা চালায়। দায়েশ সন্ত্রাসীরা একটি সেনা রেজিমেন্টকে ঘেরাও করে রেখেছে। এছাড়া, গতকাল (বৃহস্পতিবার) ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজে সন্ত্রাসীরা অবরোধ সৃষ্টি করে এবং রামাদি থেকে থারথার এলাকায় যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন করে দিয়েছে। রসদ সরবরাহের জন্য এ রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইরাকের একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর ওপর এ বোমা হামলার অর্থ হচ্ছে আশপাশের এলাকা দখলের জন্য যে সামরিক অভিযানের প্রস্তুতি চলছে তা পিছিয়ে যাবে। এ এলাকা মুক্ত করা গেলে ফালুজার দিকে দায়েশের সরবরাহ রুট পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব হবে।#

সিরাজুল ইসলাম/১৩