ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিরিয়ায় বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i91808-ফিলিস্তিনে_ইসরাইলি_আগ্রাসনের_প্রতিবাদে_সিরিয়ায়_বিক্ষোভ
ফিলিস্তিনে ইহুদিবাদি ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরিয়ার রাজধানী দামেস্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) কয়েকশ' সিরিয় নাগরিক ও ফিলিস্তিনি শরণার্থী এ বিক্ষোভ-সমাবেশে অংশ নেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মে ১৮, ২০২১ ১৫:০৫ Asia/Dhaka

ফিলিস্তিনে ইহুদিবাদি ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরিয়ার রাজধানী দামেস্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) কয়েকশ' সিরিয় নাগরিক ও ফিলিস্তিনি শরণার্থী এ বিক্ষোভ-সমাবেশে অংশ নেন।

এসময় তারা গাজা উপত্যকা, শেখ আল জাররাহ শরণার্থী শিবির ও পূর্ব জেরুজালেম আল কুদসের অধিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি গাজায় বর্বরোচিত বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও ইসরাইলবিরোধী শ্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। ফেস্টুনে তারা FreePalaestine,  GazaUnderAttack,  SaveGaza,  savesheikhjarrah প্রভৃতি হ্যাশট্যাগ ব্যবহার করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮